মূল : পার্নিয়া আব্বাসী
আমি দুজনের জন্যে কেঁদেছি।
তোমার জন্যে
আমার নিজের জন্যে।
তুমি বয়ে যাও
তারায় তারায়,
আমার চোখের অশ্রুকণায়
তোমার পৃথিবী জুড়ে
স্বাধীন আলোর খেলা
আমার দুনিয়া জুড়ে
কেবলই ছায়ার তাড়া
একদিন তুমি-আমি পৌঁছে যাবো
শেষ প্রান্তে;
কোথাও
পৃথিবীর সুন্দর কবিতা ঝরে যাবে
নীরবে, নিভৃতে
তুমি শুরু করবে আবার নতুন করে
কান্না হবে
জীবনের গুঞ্জন
আর আমি হারিয়ে যাবো
পুড়বো
তবুও
ধোঁয়ার মতো
তোমার আকাশে
হবো আমি মুছে যাওয়া তারা।
[কবি পার্নিয়া আব্বাসী ২০০২ সালে ইরানে জন্ম গ্রহণ করেন। তরুণ এই কবি ছিলেন ইংরেজির শিক্ষক। গত ১৪ই জুন, ২০২৫ তারিখে ইসরায়েলের হামলায় ভাই এবং মা-বাবার সঙ্গে তিনি আবাসিক এলাকায় শহিদ হন।]


