ঘাসফড়িং সাহিত্য পত্রিকাএকটি সাহিত্য আড্ডা
  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ
  • সম্পাদকীয় নীতিমালা

ঘাসফড়িং

একটি সাহিত্য আড্ডা

অন্বেষণ করুন

  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • লেখকবৃন্দ
  • যোগাযোগ

সামাজিক যোগাযোগ

  • Facebook
যোগাযোগ করুন

মোট দর্শনার্থী: —

© 2026 ঘাসফড়িং. সর্বস্বত্ব সংরক্ষিত।

সম্পাদকঃ আমিনুর রহমান খান | নির্বাহী সম্পাদকঃ মাসুদ আনোয়ার | প্রকাশকঃ রওশন আরা মুন্নি | ওয়েবসাইট নির্মাতা: উৎসর্গ রায়

গোপনীয়তা নীতি

A product of WebPortray

কবিতানির্বাচিত লেখা

আমার অরণ্যে আমি

আকতার হোসাইন২৬ সেপ্টেম্বর, ২০২৬১৫৪ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবেএই লেখাটি — বার পঠিত হয়েছে
আমার অরণ্যে আমি
আধো অন্ধকারে নক করে কেউ ,  'হাই'--
পঞ্চ ইন্দ্রিয়ের তানে আমি অসহায়
আমার শরীর বেয়ে হেঁটে যায় সবুজ সরীসৃপ
বুকবতী সমুদ্রের খাঁজ , চোখমারা বদ্বীপ।

ঝাঁপ দিতে যাবো ভেবে পেছনে তাকাই,
প্রবল স্রোতের টানে যদি যাই ভেসে
গাদাগাদি শরনার্থীর ভিড়ে ইঞ্জিন নৌকায়
যদি ঠাঁই মেলে, দীর্ঘ ক্ষুৎ- পিপাসায় যারা মরে
আমিও তাদের সাথে চলে যাবো অরণ্যের গুপ্ত কবরে।

স্বজনের ইমেইল ভেসে যাবে ইথারে ইথারে
কোথায় আগুন  লাগে দাউ দাউ, কার সংসারে
কে ঝুলেছে সিলিং ফ্যানে,
পঞ্চাশ ঘুমের বড়ি কে খেয়েছে মিশিয়ে শ্যাম্পেনে
আমার পরোয়া নেই, ভার্চুয়াল কাঁখের বাঁক
আমার হৃৎপিণ্ডে  জ্বলে দাউদাউ আঁগ।

ভাবি, শঙ্খচূড় হই, নীল বিষ ছুঁড়ে  দিই নিটোল শরীরে
সে যদি নেউলে হয়, মুখে পুরে উচ্ছ্রিত  ফণা,ধীরে ধীরে
আমার সমস্ত জৌলুশ নিস্পন্দ বিবর্ণ করে
নিশ্চিন্তে লাশ হবো, আমি তার অনন্ত বিবরে।

মধ্যরাতে, এভাবে ডেকো না আর মনোরঞ্জনা
বিষদাঁত ভেঙে দিতে, থেঁতলে দিতে অলংকৃত ফণা
আমার অরণ্যে আমি বেশ আছি, মাটি ও ঘাসের অন্তর্বাসে
কামাখ্যার যোগিনী, আমাকে পুড়িয়ো না যাদুযজ্ঞে, আগ্নেয় শ্বাসে।
আকতার হোসাইন

লেখক পরিচিতি

আকতার হোসাইন

← পূর্ববর্তী

পারমানবিকতা

পরবর্তী →

দুই পয়সার শৈশব